কাঠ
দিয়ে হুবহু এনফিল্ড বুলেট মোটরবাইক বানিয়ে অবাক করে দিয়েছেন কেরালার এক
বিদ্যুৎমিস্ত্রি। শখ আর অদম্য ইচ্ছা যে মানুষকে কতদূর পৌঁছে দিতে পারে,
তারই নিদর্শন রাখলেন তিনি।
জিদহিন করুলাই নামে ওই বিদ্যুৎমিস্ত্রি বছর দুয়েক আগে নানা রকম কাঠ দিয়ে মোটরবাইকটি বানানো শুরু করেন। পেশায় বিদ্যুৎমিস্ত্রি হলেও কাঠ দিয়ে নানা রকম মূর্তি তৈরির প্রতি ঝোঁক তার শৈশব থেকেই। এর আগে ছোট একটি বাইক বানিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন করুলাই।
তিনি জানিয়েছেন, দু’বছর আগে এই বাইক তৈরি করা শুরু করেন। মালয়েশিয়ান কাঠ, সেগুন কাঠ দিয়ে বাইকের নানা অংশ তৈরি করেছেন।
বাইকটি বানাতে আসল এনফিলন্ড বুলেট তৈরিতে যা খরচ, তেমনই খরচ হয়েছে বলে জানিয়েছেন করুলাই। আসলের সঙ্গে এর তফাত একটিই, তাহলো এটি চলচ্ছক্তিহীন।


0 coment rios: