Sunday, 20 February 2022

শহীদ মিনারে সব শ্রেণি-পেশার মানুষের ভিড়

 


সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা-ভালোবাসা আর যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করে সব শ্রেণি-পেশার মানুষ

ফুল আর ব্যানার নিয়ে একুশের সকালেও স্মৃতির মিনারে ঢল নামে মানুষের। শ্রদ্ধা নিবেদন করা হয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাভরে জাতি স্মরণ করছে মাতৃভাষা বাংলার মর্যাদার লড়াইয়ে প্রাণ দেওয়া একুশের শহীদদের। সবার প্রত্যাশা, সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ প্রয়োগই হবে ৫২-র ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।


এর আগে শহীদ দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তাদের দুই সামরিক সচিব। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে নেতারা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: