বিদ্যুৎ
উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি স্টেশনগুলো মঙ্গলবার (১ মার্চ) থেকে
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে।
মঙ্গলবার (১ মার্চ) বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ
সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত
মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে
বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।


0 coment rios: