চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করেছে র্যাব-৭। এ সময় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধে ৯ জনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুন) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত দুইদিন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলীতে অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও কাটার অপরাধে সিন্ডিকেটের মূল হোতা তিনজনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।



0 coment rios: