সর্বশেষ

Thursday, 9 June 2022

সীতাকুণ্ডে ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ, আটক ৯

সীতাকুণ্ডে ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ, আটক ৯

 


চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধে ৯ জনকে আটক করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৯ জুন) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। 

সংবাদ সম্মেলনে বলা হয়, গত দুইদিন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলীতে অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও কাটার অপরাধে সিন্ডিকেটের মূল হোতা তিনজনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।

Thursday, 26 May 2022

কক্সবাজার জেলার পেকুয়া থানার মগনামা হতে কুখ্যাত সন্ত্রাসী শাহাব উদ্দিনকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

কক্সবাজার জেলার পেকুয়া থানার মগনামা হতে কুখ্যাত সন্ত্রাসী শাহাব উদ্দিনকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।


“বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন কালারপাড়ায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৩ মে ২০২২ ইং তারিখ ২১৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ শাহাবুদ্দিন (৩৯), পিতা-মোঃ গোলাম কাদের, সাং-কালারপাড়া, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর নিজ হেফাজতে থাকা এবং তার দেখানো মতে পার্শ্ববর্তী খেজুর গাছের নিচ হতে ০১টি ওয়ান শুটারগান এবং ০২ রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামী নিজ এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী এবং মাদককারবারী।  সে তার সহযোগীদের নিয়ে তার এলাকায় নৈরাজ্য সৃষ্টি করত এবং ব্যবসায়ী, নির্মাণ কাজের ঠিকাদার এবং ধনী ব্যক্তিদের অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা নিত। এলাকার লোকজন তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পেত না।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Sunday, 1 May 2022

সিএমপি কোতোয়ালি থানার অভিযানঃ কোটি টাকা আত্মসাৎকারীর সহযোগী গ্রেফতার; উদ্ধার ৩২,৮৯,০০০/- (বত্রিশ লক্ষ ঊননব্বই হাজার) টাকা

সিএমপি কোতোয়ালি থানার অভিযানঃ কোটি টাকা আত্মসাৎকারীর সহযোগী গ্রেফতার; উদ্ধার ৩২,৮৯,০০০/- (বত্রিশ লক্ষ ঊননব্বই হাজার) টাকা

সিএমপি কোতোয়ালি থানার অভিযানঃ কোটি টাকা আত্মসাৎকারীর সহযোগী গ্রেফতার; উদ্ধার ৩২,৮৯,০০০/- (বত্রিশ লক্ষ ঊননব্বই হাজার) টাকা

চট্টগ্রাম বিভাগীয় প্রধান
মোঃসফর আলী


গত ইং ১৬/০৪/২০২২ তারিখ হতে ২০/০৪/২০২২ইং তারিখ পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে কোতোয়ালী থানাধীন জুবিলী রোড আমতল শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেট এর নিচতলাস্থ মেসার্স এস বি ইলেকট্রনিক্স নামক প্রতিষ্ঠানে ভিতর সহ নন্দনকানন, জুবিলী রোড এলাকার ইলেকট্রিক মার্কেটের বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট মোঃ ফারুক হোসেন ওয়ালটন হাইটেক ইন্ড্রাষ্টিজ পিএলসি প্রতিষ্ঠানের এলইডি এক্সেসরিজ (ওয়ালটন সেইফ ইমার্জেন্সি বাল্ব, এল ই ডি বাল্ব, টেপ, নেট ফ্যান, সিলিং ফ্যান, চার্জার ফ্যান, ডিবি বক্স, সারফেস প্যানেল লাইট) বিক্রয় করার নামে নগদ ও চেকে এবং ওয়ালটন সেইফ আইপিএস বিক্রয়ের নামে সর্বমোট ১,৫১,০০,৮৫০/- (এক কোটি একান্ন লক্ষ আটশত পঞ্চাশ) টাকা ও পণ্য গ্রহণ করে উহা প্রতিষ্ঠানকে ও দোকানদারদেরকে ফেরত না দিয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করতঃ তার স্ত্রীর সহযোগিতায় অসাধুভাবে আত্মসাৎ করে এবং স্ত্রী সহ পলাতক হয়। এ সংক্রান্তে ওয়ালটন হাইটেক ইন্ড্রাষ্টিজ পিএলসি প্রতিষ্ঠানের রিজিওনাল সেলস ম্যানেজার জনৈক মোহাম্মদ নবী আলম তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করেন।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ মেহেদী হাসান বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে অভিযুক্তের বিষয়ে তথ্য সংগ্রহ করে। একপর্যায়ে গোপন সূত্রে সংবাদ প্রাপ্ত হয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে পাবনা সদর থানাধীন রাধানগর যোগীপাড়া মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফারুক হোসেন এর স্ত্রী নুরজাহান বেগম (২৬) কে গ্রেফতার করেন।

ধৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে আত্মসাৎকৃত টাকা তার বাসার মাটির নিচে লুকায়িত আছে বলে স্বীকার করে। পরবর্তীতে তার দেখানো মতে তার ঘরের মাটির নিচে লুকায়িত ০২টি কলসি এবং ঘরের ভিতরে রক্ষিত ০১টি মুড়ির টিনের কৌটার ভিতর হতে নগদ ৩২,৮৯,০০০/- (বত্রিশ লক্ষ ঊননব্বই হাজার) টাকা উদ্ধার করা হয়।

ধৃত ব্যাক্তির হেফাজত হতে পলাতক মোঃ ফারুক হোসেনের আত্মসাৎকৃত ও কাজে ব্যবহৃত ০১টি ল্যাপটপ, ০১টি মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। অদ্য ০১/০৫/২০২২ইং তারিখ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।



Friday, 29 April 2022

চট্টগ্রাম বন্দরনগরী লালখান বাজার জলসা ক্লবের এবাদতখানা রাত দুইটা বাজে কে বা কারা তালা মেরে দে।

চট্টগ্রাম বন্দরনগরী লালখান বাজার জলসা ক্লবের এবাদতখানা রাত দুইটা বাজে কে বা কারা তালা মেরে দে।


মোঃসফর আলী

চট্টগ্রাম বন্দরনগরী লালখান বাজার জলসা ক্লবের উদ্বেগে  
জলসা ক্লবের মধ্যে এবাদতখানা হয়
এই এবাদতখানা প্রতিবছর রমজান মাসে তারাবি নামাজ আদায় করে মুসুলিরা সম্প্রতিক হঠাৎ করে রাত দুইটা বাজে কে বা কারা তালা মেরে দে এবাদতখানা সম্প্রতিক এলাকার মুসলিরা হতাশ হয়ে যায়, এবাদতখানা কি কোন জঙ্গি সংগঠন তালা মেরেছে কিনা এটা নিয়ে হতাশ এলাকাবাসী, সম্প্রতিক
গণমাধ্যমকর্মীরা জলসা ক্লাবের সাধারণ সম্পাদক  জনাব আমজাদ হোসেন হাজারী সাহেবের কাছে জানতে চাইলে তিনি 

 

আমাদের কে বলেন আমি নিয়মিত সকল মুসুলি নিয়ে নামাজ আদায় করি, আমি সকালে গুম থেকে উঠলে আমাকে এবাদতখানার কেয়ার টেকার এসে বলে এবাদতখানা কে বা কারা তালা মেরেছে আমি ও আমার এলাকার মুসুল্লিরা সবাই এসে দেখি তালামারা  তাৎক্ষণিকআমার  খুলশি থানা কে  অবগত করার জন্য একটি অভিযোগ দায়ের করার জন্য থানায় যাই,তারা আমাদের অভিযোগ গ্রহণ করেনি,  পারে আমরা পোস্ট অফিসের মাধ্যমে অভিযোগ থানায় পাঠানো হয়েছে তখন তারা রিসিভ করেন আমার আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থাশীল , সম্প্রতিক
 

এলাকায় বাসি ও মুসুল্লি দাবি এই তালা কারা মেরেছে সিসি ফুটেজ দেখে  তাদের কে দরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক বলেন এলাকায় বাসি সম্প্রতিক  গণমাধ্যমকর্মীরা
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে কথা বলতে চাইলে তিনি আমাদের কে জানিয়েছেন আমি এ বিষয় কিছু জানিনা 

তবে আপনারা আমাকে বলেছে আমি এ বিষয় খতিয়ে দেখব
তবে কে তালা মেরেছে কেনো মেরেছে নাকি জঙ্গি সংগঠন সেই ব্যাপারে খতিয়ে দেখব  
বলে আমাদের কে আশ্বস্ত করেন

Monday, 25 April 2022

জমি সংক্রান্ত বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ


নগরের চট্টগ্রামের বায়েজিদ থানা দিন অক্সিজেন এলাকায় মিথ্যা মামলা নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, অক্সিজেন এলাকায় চাঁদাবাজ নেজাম উদ্দিন, মোঃ আজিজ, মোঃ লেদু, কে চাঁদা না দেওয়ায় মোঃ মুনসুর আলম নামক এক ব্যবসায়ে কের পরিবার কে মারধর করে এবং বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে ব্যবসায় কে হয়রানি করে আসচে। ভুক্তভোগী পরিবার দৈনিক চৌকস পত্রিকা কাকে জানান, বিগত ২০/০৩/২০২০ ইং তারিখ সকালে ১০ ঘটিকার সময় দোকানে খুলে দোকান ময়লা পরিষ্কার করার সময় নেজাম উদ্দিন, আজিজ, লেদু তাদের সাঙ্গু পাঙ্গু দেশীয় অস্ত্র সস্ত্রে লোহার রড নিয়ে আমার দোকান ভাঙচুর এবং দোকানে থাকা নগদ (৫০ হাজার) টাকা নিয়ে জায়। এই সময় আমার ছোট ভাই বাঁদাদিলে তাঁকে কাটের বেট দিয়ে মেরে মাথা পাটাই দেই, এবং তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টা চিনিয় নেই তখন আমি চিৎকারে করলে আশে পাশের লোকজন ঘটনাস্থলেই এগিয়ে আসে। চাঁদবাজ নেজাম উদ্দিন আমার দোকান থেকে বের হয়ে তার সাঙ্গু পাঙ্গু নিয়ে দোকানের সামনে অবস্থান নেই, এবং আমাকে হুমকি দেন আমি যদি দোকান ছেড়ে নাদি, আমার বিরুদ্ধে হামলা মামলা করবে, এবং আমাকে মেরে ফেলার হুমকি দেন । আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ-হাসিনা ও চট্টগ্রাম পুলিশ কমিশনার কাছে বিচার চাই এই অপরাধী কে জেনো আইনের আওতায় আনা হোক।

Tuesday, 19 April 2022

সাংবাদিকদের পেটাচ্ছেন দোকানকর্মীরা

সাংবাদিকদের পেটাচ্ছেন দোকানকর্মীরা

 


রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পেটাচ্ছেন নিউমার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটের দোকানের কর্মচারীরা। তাঁদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ে সত্য তথ্য প্রকাশ করছেন না সাংবাদিকেরা।

গতকাল সোমবার দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে। দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে বিপুল পুলিশের উপস্থিতি থাকলেও আজ দুপুর পর্যন্ত কাউকে নিউমার্কেট এলাকায় দেখা যায়নি। দুপুরের পর পুলিশের দুটি গাড়ি ওই এলাকায় আসতে দেখা গেছে।

সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে।

সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের অন্তত তিনজন সাংবাদিক ও ক্যামেরাপারসনকে পেটাতে দেখা গেছে দোকানকর্মীদের। তাঁদের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও এসএ টিভির দুই সাংবাদিক রয়েছেন।

সময় টিভির ওই সাংবাদিককে নিউমার্কেট থেকে নীলক্ষেত মোড়ে এনে পেটাতে শুরু করেন দোকানকর্মীরা। এসএ টিভির ওই ক্যামেরাপারসনের মাথা ফেটে গেছে।দোকানকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করায় তাঁকে ‘ভুয়া ভুয়া’ বলে তাড়িয়ে দেন দোকানকর্মীরা।

 

হামলার শিকার অন্যজন একজন ফটোসাংবাদিক। তাঁকে নীলক্ষেত মোড় থেকে ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে নিয়ে যান দোকানকর্মীরা।

সাংবাদিকদের ওপর হামলার কারণ জানতে চাইলে নিউমার্কেটের এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, যে সাংবাদিকেরা সত্য কথা লেখেন না, তাঁদের চলে যেতে বলা হচ্ছে। কাউকে মারধর করা হচ্ছে না। বেলা একটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

আজ সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। ঢাকা কলেজের ছাত্রদের একটি অংশ কলেজের ছাদে, আরেকটি অংশ চন্দ্রিমা মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। অন্যদিকে নিউমার্কেট ছাড়াও আশপাশের অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা নিউমার্কেট, রাফিন প্লাজা, বলাকা সিনেমা হল ও গাউছিয়া মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন।

 

 

চট্টগ্রামে ৫ ব্যাংকের শাখায় মিলবে নতুন টাকা

চট্টগ্রামে ৫ ব্যাংকের শাখায় মিলবে নতুন টাকা

 


ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের পাঁচ বাণিজ্যিক ব্যাংকের শাখায় মিলবে নতুন টাকা। চট্টগ্রাম অঞ্চলের সাধারণ মানুষের জন্য বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা নতুন নোট ও মুদ্রা বিনিময়ের কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


এতে বলা হয়, ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাত কর্মদিবসে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রতিটি শাখায় পুরুষ ও মহিলা আলাদা কাউন্টারে জনপ্রতি ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যমানের এক প্যাকেট করে মোট ১৮ হাজার টাকার নতুন নোট বিনিময় করা যাবে। কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রাও নিতে পারবেন।

এছাড়া ব্যাংক এশিয়া লিমিটেড অক্সিজেন শাখা, যমুনা ব্যাংক লিমিটেড বহদ্দারহাট শাখা, সাউথইস্ট ব্যাংক লিমিটেড হালিশহর শাখা, এবি ব্যাংক লিমিটেড ইপিজেড শাখা ও প্রাইম ব্যাংক লিমিটেড আইবিবি পাহাড়তলী শাখায় নতুন নোট বিনিময় করা যাবে বলে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়।