Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

Wednesday, 16 March 2022

মোবাইলে ডাটা প্যাক কমলো, অব্যবহৃত ডাটা যাবে পরবর্তী প্যাকেজে

মোবাইলে ডাটা প্যাক কমলো, অব্যবহৃত ডাটা যাবে পরবর্তী প্যাকেজে

 মোবাইলের শত শত ডাটা প্যাকেজর সংখ্যা কমিয়ে অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিযন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
 
মঙ্গলবার (১৫ মার্চ) বিটিআরসি ভবনে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই কার্যক্রমের উদ্বোধন করেন।বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান, বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত্র রায় মৈত্র বক্তব্য দেন।


 কমিশনের মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নির্দেশনা উপস্থাপন করেন।

আগের নিয়মে প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহক একই মেয়াদের একই প্যাক কিনলে শুধু অব্যবহৃত ডাটা ক্যারি ফরোয়ার্ড করতে পারতেন। নতুন নিয়মে প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পূর্বে গ্রাহক ভিন্ন মেয়াদের ডাটা প্যাক কিনলে তিন দিন মেয়াদের ডাটা প্যাক পুরো ৩০ দিন ব্যবহার বা ক্যারি ফরোয়ার্ড করতে পারবেন।
 
নতুন নির্দেশনায় নিয়মিত প্যাকেজ ও গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজের সংখ্যা ৪০-৪৫ এবং সর্বোচ্চ ৫০টি। আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজের সংখ্যা ১০টি ও সর্বোচ্চ ১০টি। এতে মোট প্যাকেজের সংখ্যা হলো ৯৫টি।   
 
নতুন নির্দেশনায় সব প্যাকেজের মেয়াদকাল ৩, ৭, ১৫ ও ৩০ দিন করতে হবে। মোবাইল অপারেটর যেকোনো নিয়মিত প্যাকেজ চালু করলে তার মেয়াদ হবে ন্যূনতম এক মাস।
নতুন নির্দেশনায় প্যাকেজের সংখ্যা নির্দিষ্ট করায় গ্রাহক সহজেই তার পছন্দমতো বাছাই করতে পারবেন। গ্রাহক তার পছন্দ অনুযায়ী নিরর্দিষ্ট মেয়াদের প্যাকেজ কিনতেও পারবেন। 

Tuesday, 1 March 2022

অব্যবহৃত ডাটা-টকটাইম ফেরত পেতে অপেক্ষা বাড়ল

অব্যবহৃত ডাটা-টকটাইম ফেরত পেতে অপেক্ষা বাড়ল

 


অব্যবহৃত ডাটা ও টকটাইম ১ মার্চ থেকে নতুন প্যাকেজে ফেরত পাচ্ছেন না মুঠোফোন গ্রাহকরা। বিটিআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ মার্চের পরিবর্তে ১৫ মার্চ থেকে মুঠোফোন গ্রাহকের অব্যবহৃত ডাটা-টকটাইম নতুন প্যাকেজে ফেরত দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করবে মুঠোফোন অপারেটররা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেলুলার মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত জারিকৃত নতুন নির্দেশনা মোতাবেক সব মোবাইল অপারেটরকে নির্দেশিকাটির সঙ্গে মিল রেখে প্যাকেজ, সিস্টেম ডিজাইন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের এবং ডাটা প্যাকেজ সমূহের অনুমোদন কমিশন থেকে গ্রহণ করা সাপেক্ষে পূর্বঘোষিত ১ মার্চের পরিবর্তে ১৫ মার্চ রাত ১২টা থেকেই জারিকৃত নির্দেশিকার সকল নির্দেশনা অনুযায়ী ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজসমূহ পরিচালনা করা হবে।
বর্তমানে টেলিকম 

সেবায় কয়েকশ প্যাকেজের আওতায় গ্রাহক সেবা দিচ্ছে চার মুঠোফোন অপারেটর। অতিরিক্ত প্যাকেজ এবং জটিল শর্তের মধ্যে থেকে পছন্দের প্যাকেজটি খুঁজে নিতে বিভ্রান্তিতে পড়েন গ্রাহকরা। এ নিয়ে প্রায়ই  বিটিআরসির কল সেন্টার এবং গণশুনানির সময় অভিযোগ করেন গ্রাহকরা। এরই প্রেক্ষিতে অপারেটরদের বর্তমান কয়েকশ প্যাকেজের সংখ্যা কমিয়ে ৯৫টিতে আনার নির্দেশনা দেয় বিটিআরসি। 

নতুন নির্দেশনা অনুসারে, একটি অপারেটর ৩টি বিভাগে ৯৫টি প্যাকেজ দিতে পারবে। এগুলো হচ্ছে, নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন প্যাকেজ।

Saturday, 19 February 2022

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি ৫শ’ কোটি ডলার হবে

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি ৫শ’ কোটি ডলার হবে

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি উদ্যোক্তার সংস্কৃতি তৈরি হয়েছে। এতে দেশের ফ্রিল্যান্সাররা বর্তমানে ১.৩ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছেন।

আগামী ২০২৫ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয় পাঁচ বিলিয়ন ডলাছাড়িয়ে যাবে। বর্তমান সরকার রেমিটেন্স যোদ্ধা হিসেবে ফ্রিল্যান্সারদের


অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে আত্মসম্মান ও স্বীকৃতি দিচ্ছে।শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় ৪২ জন সফল ফ্রিল্যান্সারদের মধ্যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, সারাদেশ জুড়ে অসংখ্য প্লাটফর্ম তৈরি করে তথ্যপ্রযুক্তি খাতকে বর্তমান সরকার শক্তিশালী স্তম্ভের ওপর দাঁড় করিয়েছে।

Wednesday, 16 February 2022

‘ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে’

‘ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে’

 


‘ডট বাংলার’ সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে বলে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন ‘এটি অর্জিত না হওয়া পর্যন্ত সব ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি সামঞ্জস্যপূর্ণ এবং ইতিবাচক অভিজ্ঞতা দেওয়া সম্ভব নয়। ’ 

সার্বজনীন গ্রহণযোগ্যতা নিশ্চিত হলে সব ডোমেইন নাম এবং সব ই-মেইল ঠিকানা সব সফটওয়্যার অ্যাপ্লিকেশনে সঠিকভাবে কাজ করবে বলে আশাবাদ প্রকাশ করেন টেলিযোগাযোগ মন্ত্রী। 

বাংলাদেশের গৌরবময় ডোমেইন নেম ডট-বাংলার (. বাংলা) সর্বজনগ্রাহ্যতার ওপর বিআইজিএফ আয়োজিত অনলাইনে বাংলাদেশ কনসালটেশন অনুষ্ঠানে বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  

বিআইজিএফ চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, স্টেকহোল্ডার এনগেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট জিয়া-রং লো, এশিয়া-প্যাসিফিকের ম্যানেজিং ডিরেক্টর সারমাদ হুসেন, আইডিএনের সিনিয়র ডিরেক্টর ড. অজয় এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন।  

ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নম্বরের (আইক্যান) বাংলায় টপ-লেভেল ডোমেইন (টিএলডি) এগিয়ে নেওয়ার জন্য ‘ডট বাংলা’ টপ লেভেল ডোমেইনের (টিএলডি) সার্বজনীন গ্রহণযোগ্যতার জন্য গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘সার্বজনীন গ্রহণযোগ্যতা প্রকৃত বহুভাষিক ইন্টারনেটের জন্য একটি মৌলিক প্রয়োজনীয়তা, যেখানে সারা বিশ্বের ব্যবহারকারীরা স্থানীয় ভাষায় সম্পূর্ণভাবে নেভিগেট করতে পারে। ডোমেইন নাম শিল্পে প্রতিযোগিতা, ভোক্তাদের পছন্দ এবং উদ্ভাবনের জন্য নতুন জেনেরিক টপ-লেভেল ডোমেইন সম্ভাব্যতা আনলক করার চাবিকাঠি। ’ 

ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রনায়ক মোস্তাফা জব্বার বলেন, ‘এখনই সময় সার্বজনীন স্বীকৃতির জন্য সিস্টেম প্রস্তুত করার এবং ভবিষ্যতের সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক ইন্টারনেট তৈরি করার। ’

 

দেশের বাজারে রিয়েলমি ৯ আই স্মার্টফোন

দেশের বাজারে রিয়েলমি ৯ আই স্মার্টফোন

 

দেশের বাজারে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর নিয়ে এলো রিয়েলমি ৯ আই স্মার্টফোন। এই স্মার্টফোনে থাকছে বাংলাদেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসর। 

ভ্যালেন্টাইনস ডে-তে এক ভার্চ্যুয়াল উন্মোচন অনুষ্ঠানে ব্র্যান্ডটির অত্যাধুনিক স্মার্টফোন রিয়েলমি ৯ আই উন্মোচন করেছে।
 
ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের ৪র্থ প্রান্তিকে বাংলাদেশের নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে এসেছে নাইন সিরিজের প্রথম স্মার্টফোন রিয়েলমি ৯ আই। রিয়েলমি ৯ আই স্মার্টফোনের দু’টি সংস্করণ রয়েছে। একটি ডিভাইসে রয়েছে ৬ জিবি র‌্যাম (যা ১১ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) ও ১২৮ জিবি রম। এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯,৪৯০ টাকা। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের অন্য ডিভাইসটি ১৭,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রিজম ব্লু ও প্রিজম ব্ল্যাক – এ দু’টি দুর্দান্ত রঙে পাওয়া যাচ্ছে রিয়েলমি ৯ আই।
 
রিয়েলমি ৯ আই হলো প্রথম ফোরজি স্মার্টফোন, যেখানে বাংলাদেশের প্রথম সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করা হয়েছে। বর্তমানে এ দামের মধ্যে অত্যাধুনিক প্রসেসরের কোনো ফোন বাজারে পাওয়া যাচ্ছে না। দ্রুতগতি সম্পন্ন প্রসেসরের কারণে, ব্যবহারকারীরা এই ফোনের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোনের পারফরমেন্স উপভোগ করতে পারবেন, কারণ এই নতুন চিপসেটটি ৬২ শতাংশ কম শক্তি খরচ করে এবং ১২ ন্যানোমিটার প্রসেসরের তুলনায় ৪৬ শতাংশ বেশি কর্মক্ষমতা প্রদান করে৷
 
ব্যবহারকারীদের সুবিধার জন্য রিয়েলমি ৯ আই ডিভাইসটি এ সেগমেন্টে প্রথম ৩৩ ওয়াট ডার্ট চার্জিং সল্যুশন নিয়ে এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসটি আগের জেনারেশনের চার্জিং সল্যুশন থেকে ৩৬ শতাংশ দ্রুততর চার্জ করতে পারবেন এবং ০-১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৭০ মিনিটে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি সুবিধা থাকায় এ ফোনটি দিয়ে ৪৮.৪ ঘণ্টা ফোনে কথা বলা যাবে।  
 
৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে সুবিধার রিয়েলমি ৯ আই ডিভাইসটিতে স্মার্টফোন ব্যবহারের নির্বিঘ্ন অভিজ্ঞতা ও শক্তি সাশ্রয়ের জন্য পাঁচ স্তরের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে এই প্রাইজ সেগমেন্টে হাই রেস ডুয়াল স্টেরিও স্পিকার, যা সঙ্গীতপ্রেমীদের গান শোনার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করবে। এ সব ফিচার ও অত্যাধুনিক চিপসেট থাকায় এ সেগমেন্টে এটিই সেরা ফোন।  

রিয়েলমি ৯ আই ডিভাইসটি দেখতে বেশ চমৎকার। কারণ, ডিভাইসটি স্টেরিও প্রিজম ডিজাইন দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে আট স্তরের অপটিক্যাল কোটিং। টেক্সচার ছাঁচে তিন হাজারেরও বেশি প্রিজমের মতো লাইন সমন্বয় রয়েছে। আলোতে প্রিজম্যাটিক টেক্সচার ‘লাইট ইন দ্য মুভমেন্ট’ এর ভিজ্যুয়াল অনুভূতি তৈরি করে। ৮.৪ মিমি পুরুত্ব এবং ১৯০ গ্রাম ওজনের এ ফোনটি পাতলা এবং হালকা৷
 
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এ ডিভাইসটিতে বিভিন্ন ফিচার ব্যবহার করা হয়েছে। অতি-স্বচ্ছ ছবি তোলার জন্য ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ছবি তোলার অন্যান্য ফাংশন যেমন: নাইট মোড, প্যানোরামিক ভিউ, টাইম-ল্যাপস, পোর্ট্রেট মোড এবং এআই বিউটি ব্যবহারকারীর প্রতিটি ক্যাপচারকে করবে দুর্দান্ত। সঙ্গে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে দারুণ সব সেলফির জন্য। এক কথায় ২০২২ সালের শুরুতে তরুণদের জন্য দারুণ স্মার্টফোন রিয়েলমি ৯ আই নিয়ে এসেছে দেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। 


Friday, 4 February 2022

শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ পড়লেন জাকারবার্গ

শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ পড়লেন জাকারবার্গ


সময়টা ভালো যাচ্ছে না বিশ্বের রোল মডেল সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্লাটফর্ম ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গের।  

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, হঠাৎ করেই প্রতিদিন ১০ লাখ ব্যবহারকারী কমছে ফেসবুকে যার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও।বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে দরপতন হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির। বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ।ফেসবুকের মূল কোম্পানি মেটার শেয়ারের দামও এদিন দেড় শতাংশ কমে গেছে বলে জানা যায়। দরপতনের ফলে ২৯.৭ বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার লোকসান গুনতে হয়েছে তাকে।

Thursday, 3 February 2022

প্রতিদিন ১০ লাখ ব্যবহারকারী কমছে ফেসবুকে

প্রতিদিন ১০ লাখ ব্যবহারকারী কমছে ফেসবুকে

 প্রতিদিন ১০ লাখ সক্রিয় ব্যবহারকারী হারাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আর এ কারণে লভ্যাংশের পতন হচ্ছে মূল কোম্পানি মেটার।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (০২ ফেব্রুয়ারি) লভ্যাংশের দ্রুত পতন সম্পর্কে হতাশাজনক তথ্য প্রকাশ করে মেটা। তারা বলেছে, ফেসবুকে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দ্রুত কমে যাওয়ায় একে বিজ্ঞাপনের ‘বড় হুমকি’ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে লেনদেন শুরুর কয়েক ঘণ্টা পরে ফেসবুকের শেয়ারের মূল্য শতকরা প্রায় ২২ ভাগ কমে যায়।

এর আগে তিন মাস ভিত্তিতে এক হাজার ৩০ কোটি ডলার লাভ হয়েছিল মেটার। এরপর থেকে প্রতিদিনই সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমছে। ২০২১ সালের শেষ দুই চতুর্ভাগে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারী কমেছে প্রায় ১০ লাখ। অথচ ফেসবুকের প্রতিদিনের ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ২০০ কোটি।


ফেসবুকের সিএফও ডেভ ওয়েইনার বিশ্লেষকদের জানিয়েছেন, করোনা মহামারিকালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামঞ্জস্যহীন ব্যবহারকারী পাওয়া যায়। এ সময় সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় বিরূপ প্রভাব পড়ে। ভারতে মোবাইল ফোনের ডাটার দাম বাড়িয়ে দেওয়া হয়। এছাড়াও তরুণ বা যুব সমাজের মধ্যে প্রতিযোগিতামূলক সার্ভিসগুলো নেতিবাচক প্রভাব ফেলেছে।

এক্ষেত্রে প্রতিযোগিতামূলক অ্যাপ টিকটকের কথা তুলে ধরেন ডেভ ওয়েইনার। এ ধরনের আরও কিছু অ্যাপ আছে। এসব কারণে ফেসবুকের সক্রিয়  ব্যবহারকারী কমে থাকতে পারে। সঙ্গে রয়েছে ফেসবুকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও তদন্ত।

বিশ্লেষকরা প্রতিদিন ফেসবুকে ১৯৫ কোটি সক্রিয় ব্যবহারকারী থাকবেন বলে আশা করেন। তবে মেটার রিপোর্টে সংখ্যাটি ১৯৩ কোটি।

আর্থিক দিক দিয়ে মেটা তিন হাজার ৩৬৭ কোটি ডলার টার্নওভার অর্জন করেছে। গত বছরের শেষ চতুর্ভাগে তারা নিট লাভ করেছিল এক হাজার ৩০ কোটি ডলার, যা এর আগের বছরের তুলনায় আট ভাগ কম।