Friday, 1 April 2022

ইতালির ২৬ বছর বয়সী পর্নো তারকা ক্যারল ম্যালতেসি ওরফে শার্লট অ্যাঞ্জিকে হত্যার পর এক মাস ফ্রিজে রাখা হয়।


 ইতালির ২৬ বছর বয়সী পর্নো তারকা ক্যারল ম্যালতেসি ওরফে শার্লট অ্যাঞ্জিকে হত্যার পর এক মাস ফ্রিজে রাখা হয়। এরপর আগুনে পুড়িয়ে কুচি কুচি করে বস্তাবন্দী করে ফেলে দেওয়া হয় মরদেহ। পুলিশের অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। খবর ডেইলি মেইলের।


এমন ভয়াবহ খুনে অভিযুক্ত ৪৩ বছর বয়সী ডেভিড ফন্টানা নামে ব্যাংককর্মীকে আটক করেছে দেশটির পুলিশ। তিনি অবশ্য নিজের দোষ স্বীকার করেছেন। এরপর তদন্তে বেরিয়ে আসে আরও নৃশংস তথ্য।

হত্যার ভয়াবহ ঘটনা তুলে ধরে ডেভিড ফন্টানার বরাত দিয়ে পুলিশ জানায়, পর্নো ছবির অভিনেত্রী ক্যারল ম্যালতেসি ওরফে শার্লট অ্যাঞ্জিকে এক মাস আগেই খুন করেছিল সে। তারপর মরদেহ রেখে দেন ফ্রিজে। এক মাস পর মরদেহটি বের করে পুড়িয়ে, টুকরো টুকরো করে কেটে ফেলে আসে রাস্তায়। ডেভিডের বিরুদ্ধে নৃশংস খুন, প্রমাণ নষ্ট করা, মরদেহ লোপাটের অভিযোগে মামলা হয়েছে।


তদন্তের পর পুলিশ আরও জানায়, পর্নো ছবির ওই অভিনেত্রী ডেভিডের প্রতিবেশী ছিলেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠেছিল। পুলিশের ধারণা, সম্পর্ক ভেঙে যাওয়ার পরে হাতুড়ি দিয়ে কুপিয়ে তরুণীকে খুন করে অভিযুক্ত। তারপর চারটি বস্তায় ভরে পোড়া দেহাংশ ফেলে আসে রাস্তায়।


খণ্ডিত মরদেহটি দেখে শনাক্ত করেন ক্যারল ম্যালতেসির এক অনুরাগী। মার্চ মাসের মাঝামাঝি একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ওই পর্নো তারকার। তাতে তিনি যোগ না দেওয়ায় সন্দেহ হয় অনুরাগীদের। পুলিশকে তাঁরা বিষয়টি জানালে দেহাংশগুলো ক্যারলের বলে শনাক্ত হয়।


ইতালির মিলানের বাসিন্দা ওই অভিনেত্রী এই পেশায় আসার আগে এক সুগন্ধীর দোকানের কর্মী ছিলেন। একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কনটেন্ট পোস্ট করতেন ওই তরুণী। তার থেকেই পর্নো ছবির দুনিয়ায় পা রাখা। ছয় বছরের একটি মেয়েও রয়েছে ক্যারল ম্যালতেসির।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: