Wednesday, 16 March 2022

কক্সবাজারে সংরক্ষিত বনে অবৈধ ৩১ ইটভাটা

 


কক্সবাজার শহর থেকে ৫৯ কিলোমিটার দূরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী বাজার। এখান থেকে পূর্ব দিকে ৩ কিলোমিটার গেলে গাবতলী বাজার, এরপর সংরক্ষিত বনাঞ্চলের উচিতারবিল এলাকা। এলাকাটি হাতির অভয়ারণ্য। এই অভয়ারণ্যের উঁচু একটি পাহাড়ের পাদদেশে তৈরি হয়েছে জেএলবি নামের একটি ইটভাটা। ভাটার মালিক চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী।

পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, কক্সবাজারের টেকনাফ, রামু, চকরিয়া, কক্সবাজার সদর, ঈদগাঁও ও পেকুয়া উপজেলায় ইটভাটা আছে ১০৯টি। এর মধ্যে পাঁচটির উৎপাদন বন্ধ আছে। অবশিষ্ট ১০৪টি ভাটার মধ্যে ৫৪টির বৈধ কাগজপত্র নেই। এই ৫৪টির মধ্যে ৩১টি ভাটা তৈরি হয়েছে সংরক্ষিত বন ও পাহাড়ের জায়গায়। ৬ থেকে ১৫ বছর ধরে এসব ভাটায় ইটের উৎপাদন চলছে।

কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার বলেন, সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড়ের কাছে স্থাপিত ৩১টি ইটভাটা উচ্ছেদের জন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে চিঠি লেখা হয়েছে, কিন্তু উচ্ছেদ হচ্ছে না। এতে বনাঞ্চল উজাড়, হাতি চলাচলের করিডর বিলুপ্ত ও প্রাকৃতিক জলাশয় ধ্বংস হচ্ছে।

সম্প্রতি জেএলবি নামের ইটভাটায় গিয়ে দেখা গেছে, পুরোদমে ইটের উৎপাদন চলছে। ভাটার পূর্ব পাশেই পাহাড়। কয়েকজন শ্রমিক বলেন, দিনের বেলায় এই ভাটায় কয়লা ব্যবহার করা হলেও রাতে ইট উৎপাদন চলে বনের কাঠ পুড়িয়ে। দুর্গম এলাকায় এই ভাটায় দিনের বেলায়ও কেউ পা ফেলার সাহস দেখান না।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: