Tuesday, 1 March 2022

রোজার মাসে ভোগ্যপণ্যের দাম বাড়বে কি না, সিদ্ধান্ত বুধবার

 


দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না। বাণিজ্য মন্ত্রণালয় এমন শক্ত অবস্থান নিলেও রোজার আগে দাম বাড়বে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল (০২ মার্চ) আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর। এদিকে মাত্র ২০ দিনের মাথায় আরেক দফা তেলের দাম বাড়ানোর পক্ষে ব্যবসায়ীদের দাবি, দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। এমন দর কষাকষির মধ্যে খুচরা বিক্রেতারা বলছেন, খুচরা বাজারে সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে। ‘এখন আর দাম জিগাই না, এক কেজির কাছে এক পোয়া নেই, পানি দিয়ে রান্নার ওপর ট্রেনিং দেওয়া উচিত, তেলের যে দাম।’

নিত্যপণ্যের দাম বাড়ার সঙ্গে আয়ের হিসাব মেলাতে না পারা ভোক্তাদের এমন অভিমান অমূলক নয়। এরমধ্যেই কয়েক দিন ধরে খুচরা ব্যবসায়ীরা জানাচ্ছেন, হঠাৎ করে বাজারে ব্যাপক হারে কমেছে ভোজ্য তেলের সরবরাহ।
তারা বলেন, প্রতিদিন আমাদের গড়ে ১০০ লিটার তেল প্রয়োজন কিন্তু আমরা ২০ লিটার তেলও পাচ্ছি না।

তথ্য বলছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় করতে গত ৬ ফেব্রুয়ারি লিটারে ৮ টাকা দাম বাড়ায় সরকার। এর ২০ দিনের মাথায় গত ২৭ ফেব্রুয়ারি আরও ১২ টাকা বাড়িয়ে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১৮০ টাকা করার প্রস্তাব দিয়েছেন আমদানিকারকরা। দাম বৃদ্ধির পক্ষে তাদের যুক্তি থাকলেও বাজারে তেলের সরবরাহ সংকট দেখা দিয়েছে- এমনটা মানতে নারাজ তারা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: