ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার রামপুরে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন।
বুধবার (২ মার্চ )সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম সময় সংবাদকে জানান, সিলেট অভিমুখী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন মারা যান। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে
নিহতরা হলেন: বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী
মুর্শেদা বেগম (৫০) ও মৃত কাঞ্চন মিয়ার ছেলে দুদু মিয়া (৬০)। এরপর, মারা
যান মো. ফরিদ মিয়া ও হোসনে আরা বেগম। তারা সবাই একই গ্রামের বাসিন্দা ও
অটোরিকশার যাত্রী ছিলেন।


0 coment rios: