Wednesday, 16 March 2022

রাশিয়ার শীর্ষ নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের যা বললেন জেলেনস্কি

 


রাশিয়ার জ্যেষ্ঠ নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের রুশ সেনা অভিযানের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি তাদের সবাইকে নিজ নিজ স্থান থেকে এগিয়ে এসে পদত্যাগ করার জন্যও আহ্বান জানান।

রাজধানী কিয়েভ থেকে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া ফেডারেশনের সব কর্মকর্তাকে বলছি। আপনার যদি অফিস করে যান, আপনার যদি যুদ্ধের বিরোধিতা না করেন। বিশ্ব সম্প্রদায় আপনাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করবে। আপনাদের সারা জীবনের অর্জন বিফলে যাবে।’

এরপর তিনি গণমাধ্যমকে বলেন, ‘যারা রাশিয়ার হয়ে প্রোপাগাণ্ডা চালাচ্ছেন, রাশিয়ার ক্ষমতার যারা চতুর্থ স্তম্ভ। আপনারাও যদি প্রোপাগান্ডা অব্যাহত রাখেন, তবে আপনারাও বড় ঝুঁকিতে পড়বেন। তাই এখনই কেটে পড়ুন, আজীবন আন্তর্জাতিক চাপে থাকার চেয়ে কয়েক মাস চাকরি ছাড়া থাকা ভালো।’

উল্লেখ্য,রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই দেশটিতে হামলা শুরু করে রুশ সৈন্যরা। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এর আগে ইউক্রেনের ডনবাস প্রদেশে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসির খবরে বলা হয়, টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেন পুতিন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: