Wednesday, 16 March 2022

সয়াবিন তেলের দাম কত কমবে

 


সয়াবিন ও পাম তেলে এবার আমদানি পর্যায়ে ১০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শিগগির প্রজ্ঞাপন জারি করবে বলে গতকাল মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত যখন এসেছে, তখন রোজার পণ্যের সিংহভাগই বাজারজাত হয়ে গেছে। ১৮ মার্চ শবে বরাতের পর রোজার পণ্যের বেচাকেনা শুরু হবে। সেই হিসাবে ভ্যাট কমানোর সুফল কতটুকু ভোক্তারা রোজার বাজারে পাবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যেদিন ভ্যাট কমানোর প্রজ্ঞাপন জারি হবে, সেদিন থেকেই তা কার্যকর হবে।

 

ভোজ্যতেলে এখন আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। তা থেকে ১০ শতাংশ কমিয়ে ভ্যাট ৫ শতাংশ করা হলে কেজিপ্রতি কমবেশি ১২ টাকা খরচ কমতে পারে। তবে এটি নির্ভর করে কত দামে ভোজ্যতেল আমদানি করা হয়েছে তার ওপর, এমনটিই বলছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম বন্দর দিয়ে ইতিমধ্যে খালাস হওয়া অপরিশোধিত সয়াবিন তেলের আমদানিমূল্য পড়েছে প্রতি কেজি ১১৮ থেকে ১২২ টাকা। নতুন যেসব চালান আসছে, সেগুলোর আমদানিমূল্য কমবেশি ১২৭ টাকা পড়বে বলে ব্যবসায়ীরা জানান। সেই হিসাবে কেজিপ্রতি ভ্যাট বাবদ ১২ টাকা দিতে হবে না ব্যবসায়ীদের। একইভাবে পাম তেল আমদানিতেও খরচ কমতে পারে ১২ টাকার কাছাকাছি। তবে এখন যেসব তেল বাজারজাত হচ্ছে, সেগুলো ১৫ শতাংশ ভ্যাট দিয়েই খালাস হয়েছে। নতুন চালান খালাস করে বাজারজাত করতে করতে রোজা চলে আসবে। সেক্ষেত্রে ভ্যাট কমানোর কতটুকু প্রভাব পড়বে তা নির্ভর করবে বাজারের ওপর।

 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: