তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি উদ্যোক্তার সংস্কৃতি তৈরি হয়েছে। এতে দেশের ফ্রিল্যান্সাররা বর্তমানে ১.৩ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছেন।
আগামী ২০২৫ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয় পাঁচ বিলিয়ন ডলাছাড়িয়ে যাবে। বর্তমান সরকার রেমিটেন্স যোদ্ধা হিসেবে ফ্রিল্যান্সারদের
অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে আত্মসম্মান ও স্বীকৃতি দিচ্ছে।শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় ৪২ জন সফল ফ্রিল্যান্সারদের মধ্যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, সারাদেশ জুড়ে অসংখ্য প্লাটফর্ম তৈরি করে তথ্যপ্রযুক্তি খাতকে বর্তমান সরকার শক্তিশালী স্তম্ভের ওপর দাঁড় করিয়েছে।


0 coment rios: