Saturday, 19 March 2022

নারী ধনী-স্বাধীন প্রিয় হলে তাকে পতিতা বলা হয়: প্রভা

 


ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার ব্যক্তিজীবনকে ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহেরও কমতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন সময়  নিজের ব্যক্তিজীবন ও লাস্যময়ী রূপ মেলে ধরেন সোশ্যাল মিডিয়ায়।  বৃহস্পতিবার (১৭ মার্চ) ইনস্টাগ্রামে শাড়ি পড়া একটি ছবি পোস্ট করেন প্রভা। এর ক্যাপশনে সব বিষয়ে নারীকে দোষারোপ না করে তাদের প্রতি সম্মান জানানোর কথাও বলেছেন তিনি।

প্রভা লেখেন, কোনো নারীর বিবাহবিচ্ছেদ হলে বলা হয় সে নিজে স্বামীকে ধরে রাখতে পারেনি। ধর্ষণের শিকার হলে প্রশ্ন ওঠে, সে কী পোশাক পরেছিল? কোনো নারীর সন্তান না হলে তাকে বন্ধ্যা বলা হয়। কোনো ছেলে সন্তান জন্ম না হলে বলা হয় ওই নারীর গর্ভে কোনো ছেলে নেই, তারই সব দোষ। আবার কোনো নারী যদি ধনী এবং স্বাধীনতা প্রিয় হয় তাহলে তাকে পতিতা বলা হয়।

এই অভিনেত্রী লেখেন, কোনো সন্তান খারাপ হলে সব দোষ মায়ের, তার মা-ই সন্তানকে নষ্ট করেছে। কোনো মেয়ে যদি খেলাধুলা করতে যায় তাহলে বলা হয়- তুমি মেয়ে, তোমার জন্য এটা খুবই কঠিন এবং এটা তোমার জীবনের লক্ষ্য হতে পারে না।

প্রভা আরও লিখেছেন, কোনো নারী যদি পুনরায় বিয়ে করেন তাহলে বলা হয় সে তার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেনি। আর নারীরা এসব পরিস্থিতির মধ্য দিয়ে বেঁচে থাকেন। এই পৃথিবীতে একজন নারী হওয়া সত্যিই সহজ নয়। আসুন সবাই নারীদের সম্মান করি।

কিছুদিন আগেই গায়ক ইমরান মাহমুদুলের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে খবরের শিরোনামে এসেছিলেন প্রভা! বিভিন্ন সময়ে একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়ায় বিনোদন অঙ্গনের অনেকের নজরে আসে তারা। এ থেকেই তাদের প্রেমের গুঞ্জনের শুরু। যদিও দু’জনের দাবি, একে অপরের ভালো বন্ধু। এমন গুঞ্জনের মধ্যেই ২৪ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে লাল গাউন পরা একটি ছবি শেয়ার করেছেন প্রভা। এর ক্যাপশনে নিজেকে সিঙ্গেল দাবি করেন তিন। সেখানে এই অভিনেত্রী লেখেন, পৃথিবীর দুটি জিনিস কখনো লুকিয়ে রাখা যায় না, তা হলো প্রেম ও লাল জামা। বিঃদ্রঃ আমি সিঙ্গেল!


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: