Tuesday, 1 March 2022

পরীমনির বিরুদ্ধে মাদক মামলা ৩ মাসের জন্য স্থগিত


চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদক মামলার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (১ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে পরীমনির করা আবেদনের ওপর শুনানি সোমবার শেষ হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে গত ৩০ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন পরীমনি। একই সঙ্গে আবেদনে এ মামলা বাতিলও চাওয়া হয়।

ওইদিন পরীমনির আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেছিলেন, ফৌজদারি কার্যবিধির ৫৬১ ধারা অনুযায়ী এ আবেদন করা হয়েছে। এর আগে গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

তারও আগে গত ২ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। মামলার অন্য দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এরপর তিনজনের মামলা বাতিলের আবেদন খারিজ করে ৫ জানুয়ারি ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলার অভিযোগ গঠন করেন।

গত ১৫ নভেম্বর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। একই সঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়।

 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: