Wednesday, 16 March 2022

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ জানালেন খন্দকার মোশাররফ

 


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, এ সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতিতে ব্যস্ত। যার কারণে দ্রব্যমূল্যের আজ ঊর্ধ্বগতি। তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ সিন্ডিকেট। এরা দুর্নীতিও বন্ধ করবে না, দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে আসবে না।

আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে বলেও জানান বিএনপির এই নেতা

বুধবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদ আহমদের গ্রামের বাড়িতে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন খন্দকার মোশাররফ। 

এ সময় তিনি আরও বলেন, সরকারের লোকজন ব্যাংকগুলোতে ডাকাতি করে মেগা লুটপাটের মাধ্যমে ওই টাকা বেগমপাড়ায়, মালয়েশিয়া, সুইজারল্যান্ডে পাঠিয়ে দিয়েছে। আমরা দ্রব্যমূল্য নিয়ে জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দিয়েছি, কিন্তু পুলিশ দিয়ে তা করতে দেয়নি। সরকার দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। এ সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না।

তিনি আরও বলেন, মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ এমন একজন নেতা ছিলেন যিনি রাজনীতি ও আইন পেশায় দেশে এবং বিদেশে সমাদৃত ছিলেন। তিনিই একমাত্র আইনজীবী যিনি অন্যায়ভাবে গ্রেফতার করায় রাষ্ট্রকে জরিমানা করিয়েছিলেন। তার মৃত্যুতে দেশ একজন সত্যিকারের দেশপ্রেমিককে হারিয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: