Tuesday, 22 February 2022

পণ্য ও সেবায় কর ছাড়ের দাবি হোটেল রিসোর্ট ব্যবসায়ীদের


পর্যটনের অবিচ্ছেদ্য অংশ দেশের হোটেল, মোটেল, রিসোর্টস ও গেস্ট হাউজগুলো। কিন্তু বিদেশি পর্যটকদের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে যেসব সরঞ্জাম ও পণ্য আমদানি করতে হয়, সেগুলোর ওপর বিপুল পরিমাণে শুল্ক দিতে হয় মালিকদের। সেবার ওপরেও ভ্যাট পরিশোধ করতে হয়। আবার আয়ের ওপর দিতে হয় ৩৭ শতাংশ কর। এই বিপুল পরিমাণ শুল্ক-করের চাপে এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত হোটেল, মোটেল, রিসোর্টস ও গেস্ট হাউজ উন্নয়ন বিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এসব কথা বলেন বক্তারা।

তারা বলেন, করোনা মহামারিতে হোটেল, রিসোর্টস ও গেস্টহাউজগুলোর ব্যবসা প্রায় ধ্বংসের মুখে। এ ক্ষতি পোষাতে শুল্ক ও করের অব্যাহতি দিতে হবে। আমদানি করা সরঞ্জামের ওপর হ্রাসকৃত হারে শুল্ক আরোপ করলে ভাড়াসহ অন্যান্য সার্ভিস চার্জ কমানো সম্ভব হবে।

বিদেশি পর্যটকদের বাংলাদেশের প্রতি আগ্রহী করে তুলতে ফ্লাইট পূর্ববর্তী ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করানোর বাধ্যবাধকতা শিথিল করা ও ভিসা প্রক্রিয়া সহজ করার দাবি জানান ব্যবসায়ীরা। বাংলাদেশে পর্যটনের বিকাশের ক্ষেত্রে অপর্যাপ্ত ব্র্যান্ডিংকে দায়ী করেন কমিটির সদস্যরা। ট্যুরিজম বোর্ডের মাধ্যমে পর্যটন খাতে বাংলাদেশের ব্র্যান্ডিং করার তাগিদ দেন বক্তারা। এজন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও দাবি জানানো হয়। এছাড়া গেস্ট হাউজ উন্নয়ন নীতিমালা প্রণয়নের সুপারিশ আসে বৈঠকে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: