হবিগঞ্জ জেলায় প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে ‘সুপার শস্য’ চিয়া। মানবদেহের অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিড ওমেগা-৩ সমৃদ্ধ এই শস্যটি চাষ করা হয়েছে জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর হাওরে।
চিয়া প্রধানত মেক্সিকো, দক্ষিণ আমেরিকায় ও কানাডায় জন্মায়, বাংলাদেশে তেমনভাবে এর প্রচলন না হলেও হবিগঞ্জে চিয়া চাষের উপযোগী মাটি থাকায় এখানে উচ্চমূল্যের এই শস্য উৎপাদনে অপার সম্ভাবনা রয়েছে। উৎপাদন ব্যয় কম হওয়ায় এতে ধানের তুলনায় জমিতে কয়েকগুণ বেশি মুনাফা হওয়া সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।
নবীগঞ্জের দুর্গাপুর হাওরে ইংল্যান্ড প্রবাসী সোহেল চৌধুরীর ৫ বিঘা জমিতে
চিয়া চাষ করেছেন সেলিম আল মামুন নামে এক ব্যক্তি। কুশিয়ারা নদীর বেল্টে এই
জমিটির অবস্থান। তবে, জেলাজুড়েই এ শস্যের আবাদ ও উৎপাদনের সম্ভাবনা লক্ষ্য
করা গেছে।
সেলিম আল মামুন জানিয়েছেন, প্রতি বিঘা জমি আবাদে তার ব্যয় হয়েছে ১২ হাজার
টাকা। আশা করছেন বিঘাপ্রতি ৭০ থেকে ৮০ কেজি শস্য উৎপাদন হবে। প্রতি কেজি
চিয়ার বাজার মূল্য ১ হাজার ২০০ টাকা। এতে বিঘাপ্রতি তার আয় হবে কমপক্ষে ৮৪
হাজার টাকা। যা ধান চাষের তুলনায় অনেক বেশি।


0 coment rios: