Thursday, 17 February 2022

সরফভাটায় পুলিশের অভিযান, গ্রেফতার ৩

 

রাঙ্গুনিয়ার সন্ত্রাসকবলিত সরফভাটা এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। সকাল থেকে রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এ সময় ডাকাতি, অস্ত্র আইনসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সরফভাটার বিভিন্ন গ্রামে একাধিক সন্ত্রাসী গ্রুপের বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। স্থানীয় ও প্রবাসীদের কাছ থেকে বাধ্যতামূলক মাসিক চাঁদা আদায়, ডাকাতি, চুরি, গরু ছিনতাই, হামলা, মারধরসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে একটি চক্র। এতে নেতৃত্ব দিচ্ছে সন্ত্রাসী তোফায়েল, ওসমান, গলাকাটা কামাল, জামাল, বাইল্যেসহ কয়েকজন। এদের বিরুদ্ধে রয়েছে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ডজনখানেক মামলা। পুলিশ তাদের গ্রেফতার করলেও জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: